Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১৭ Time View

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আটজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৩ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসের চালক আজ ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের ১১ যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে হতাহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

Update Time : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪