
শুধু মানুষের জন্য নয়, প্রত্যেক জীবনের প্রয়োজনেই সমাজে বৃক্ষরোপন অভিযান ছড়িয়ে দেয়া উচিত। যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের বিকল্প নেই। মানুষকে বাঁচতে হলে বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে চকবরুল গ্রামে মানবাধিকার সংরক্ষণ পরিষদের বৃক্ষরোপন অভিযানে বক্তারা এসব কথা বলেন।
মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বৃক্ষরোপন অভিযানে বক্তব্য দেন প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্ব্য়য়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্ব্য়য়ক জাহাঙ্গীর কবীর তনু, গাইবান্ধা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক প্রমুখ।
পরে নারিকেলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Reporter Name 




















