Dhaka ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে ড্রোন হামলা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৩৭৭ Time View

ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয়েছে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ। সমুদ্র পথ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, শনিবার এ হামলার ঘটনা ঘটে। অপর একটি সংস্থা জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির সঙ্গে ইসরাইলের সংশ্লিষ্টতা রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

অজ্ঞাত গোষ্ঠীর চালানো এ ড্রোন হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী ও বেসরকারি সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা- আমব্রে। যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে; সেটি ক্যামিকেল পণ্য বহন করে এবং এটির সঙ্গে ইসরাইলের সংশ্লিষ্টতা রয়েছে।

যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন জানিয়েছে, হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি তদন্ত করছে।

সোমবার আরব সাগরে মাল্টার পতাকাবাহী একটি জাহাজ থেকে এক আহত নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজটি জলদস্যুদের হামলার শিকার হয়েছিল। দস্যুদের হটিয়ে দিতে সেটিতে অভিযান চালান ভারতীয় সেনারা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটল। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের ওপর ইসরাইলিদের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি জাহাজে গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তাদের হামলাগুলো মূলত হচ্ছে লোহিত সাগরে। ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে কারা হামলা চালালো সেটি এখনো পরিষ্কার নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে ড্রোন হামলা

Update Time : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩