Dhaka ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ‘মিনিম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ২২৬ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিম্যারাথন-২০২৬’। আজ ভোরে বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিডব্লিউএ)-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোর থেকেই পুরো কলেজ মাঠ প্রতিযোগীদের প্রাণচাঞ্চল্য আর উদ্দীপনায় মুখর হয়ে ওঠে। সুস্থতা, শৃঙ্খলা, তারুণ্যের শক্তি ও সামাজিক সম্প্রীতির এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।

ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সচিব এবং বর্তমানে  ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার  মোঃ জসিম উদ্দীন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্‌ সালাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ম্যারাথনে ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার-এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, শিশুসহ প্রায় তিন শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নয়, বরং সুস্থ সমাজ গঠন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

 এমন একটি সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। পরে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ‘মিনিম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত

Update Time : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬