Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৪৭ Time View

প্রতিনিধি গাইবান্ধা:
‘মাতৃত্ব এবং নবজাতকের যত্নের জন্য স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ: প্রমাণ, চ্যালেঞ্জ এবং সমাধান’ শীর্ষক দু’দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো—অপারেশন এজেন্সির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত ‘জননী’ প্রকল্পের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবার উন্নয়নে পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল উপস্থাপন করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
বগুড়ার মম ইন হোটেলের সম্মেলন কক্ষে গত ২০ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত সেমিনারে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীদারগণ অংশগ্রহণ করেন। তারা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে গবেষণার ফলাফল এবং তার কার্যকারিতা নিযে় আলোচনা করেন। সেমিনারে ‘জননী’ প্রকল্পের কর্মএলাকায় হওয়া চারটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
দুই দিনব্যাপী এই সেমিনারে বিশেষজ্ঞদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতামত প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার ফলাফলগুলোকে জাতীয় নীতি এবং স্থানীয় পর্যায়ে প্রযে়াগের সাথে সংযুক্ত করার কৌশল নিযে় আলোচনা করেন, যা মা এবং নবজাতকের জন্য একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গডে় তুলতে সাহায্য করবে।
সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্র থেকে দেখা যায়, গর্ভকালীন সেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবার হার বাড়লেও সেবার গুণগত মানের দিক থেকে জাতীয় সূচকে রংপুর ও লালমনিরহাট জেলা এখনো অনেক পিছিয়ে। সেই সাথে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত সিজারিয়ান ডেলিভারী ও অদক্ষ ব্যক্তি দ্বারা ডেলিভারীর প্রবণতা, বাল্যবিবাহের প্রকোপ, মা ও নবজাতকের সেবা সম্পর্কে ব্যক্তি ও পরিবার পর্যায়ে অজ্ঞতাসহ কিশোর—কিশোরী স্বাস্থ্য সেবার নাজুক অবস্থা।
সেমিনারে আগত অতিথি ও বিভিন্ন সেশনে অংশগ্রহনকারী বক্তারা চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সেবার গুণগতমান বৃদ্ধি, সিজারিয়ান ডেলিভারী ও বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে সমন্বিত কার্যক্রমের মাধ্যম স্বাস্থ্য সেবা শক্তিশালী করার সুপারিশ করেন। একই সাথে সরকারের ২০৩০ সালের মা ও শিশুর স্বাস্থ্য সূচকের যে লক্ষ্যমাত্রা সেগুলো ‘জননী’ প্রকল্পের মাধ্যমে ২০২৭ এর মধ্যে অর্জনের আশা ব্যক্ত করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে সেশনে উপস্থিত থেকে আয়োজনটিকে সমৃদ্ধ করেছেন পরিচালক—স্থানীয় সরকার বিভাগ, রংপুর এবং পরিচালক—পরিবার পরিকল্পনা বিভাগ, রংপুর।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিরেক্টর ড. গোলাম মোদাব্বির সেমিনারের সভাপতিত্ব করেন। তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে সরকারি বিভাগ এবং উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান ঘাটতিগুলো পূরণ এবং স্বাস্থ্যসেবার টেকসই মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারের শুরুতে ‘জননী’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. উজ্জ্বল কুমার রায় প্রকল্প ও দুই দিনব্যাপী সেমিনারের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪