Dhaka ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৮৮ Time View

ক্রীড়া ডেস্ক:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেল বাংলাদেশ। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে আসার জন্য বাংলাদেশকে কঠিন বাছাইপর্ব খেলতে হয়েছিল। সেখানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর, মূল পর্বেও নিজেদের শক্তির জানান দেয় তারা। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে দুটি জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে গ্রুপ ‘এ’-র পয়েন্ট টেবিলে চারে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। সেই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর স্বাগতিক হওয়ায় পাকিস্তান সরাসরি খেলবে। বাকি একটি দল নির্ধারিত হবে আগামী ৬ জুলাইয়ের আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে, যেখানে সবচেয়ে এগিয়ে আছে আয়ারল্যান্ড।

একই দিনে (৬ জুলাই) নির্ধারিত হবে ২০২৭ সালের প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোও। স্বাগতিক শ্রীলঙ্কা বাদে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল এখানে অংশ নেবে। বর্তমানে এই দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬