Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছিল ফিশিং ট্রলার, ১৮ জেলে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৩১১ Time View

ঢাকা: ‘আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার বোট ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থান নেন দয়া করে। ’ 
শনিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরিসেবা-৯৯৯ নম্বরে ভুক্তভোগী মো. জাকির হোসেন নামের একজন কলারের এমন আকুতি জানান।
এরপর বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয় কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল।
রোববার (৬ আগস্ট) দুপুরে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  
তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার জুয়েল সেন। কনস্টেবল জুয়েল তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থান নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ডেসপাচার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।  
তিনি বলেন, সংবাদ পেয়ে কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।  
জানা যায়, ফিশিং ট্রলারটি আগেরদিন ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওয়ানা দিয়েছিল। জেলেরা সবার লক্ষ্মীপুরের কমলনগরের অধিবাসী বলে জানা যায়।  
কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডের কমান্ডার ৯৯৯ নম্বরে এ বিষয়ে নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছিল ফিশিং ট্রলার, ১৮ জেলে উদ্ধার

Update Time : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩