Dhaka ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি কর্মকর্তা পরিচয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২ প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মেঘনায় ট্রলার ডুবি: দুই দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বাবার উদ্যোগ ও প্রচেষ্টাই মানুষের জীবনে স্বনির্ভরতা আনতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ

গোবিন্দগঞ্জে চালসহ গ্রেপ্তারের ঘটনায় বিএনপি নেতা সাবুকে দল থেকে অব্যহতি

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৪০ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবু মিয়ার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১শ’১৯ বস্তা (৫.৮ মেট্রিক টন) চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চালসহ গ্রেপ্তারের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে বিএনপি’র সকল পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে অবস্থিত কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুর গুদাম থেকে মজুদ রাখা এসব চাল উদ্ধার করা হয়। সে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এবং ওই ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত সাখাওয়াত ইসলাম ছাকার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুল সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ওইসব চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার ওই গুদামে অভিযান চালিয়ে এসব চালসহ খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩৪টি খালি বস্তা জব্দ করেন। এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদামের মালিক বিএনপি নেতা সাবুকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুধবার গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ডা. মইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনৈতিক ও সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি’র সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সরকারি কর্মকর্তা পরিচয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২

গোবিন্দগঞ্জে চালসহ গ্রেপ্তারের ঘটনায় বিএনপি নেতা সাবুকে দল থেকে অব্যহতি

Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫