
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরিতোষ চন্দ্র (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক সড়কের রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পরিতোষ চন্দ্র রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ভরাট ভাংনী গ্রামের ধীরেন্দ্রনাথ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পরিতোষ মোটরসাইকেল চালিয়ে গরু বহনকারী একটি ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

Reporter Name 
























